সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতিরা সই করার পর সোমবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায়ের যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করার পর রায়ের প্রত্যায়িত কপি পাঠানো হবে কারা কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুপুরে বলেন, রায়ের অনুলিপি আজই ট্রাইব্যুনাল হয়ে কারাগারে যাবে এবং মীর কাসেম আলীকে তা পড়ে শোনানো হবে। রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য তিনি ১৫ দিন সময় পাবেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দুই অভিযোগে ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। বাকি আট অভিযোগে তাকে ৭২ বছরের কারাদণ্ড দেয়া হয়। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে মীর কাসেম আপিল করলে গত ৮ মার্চ আপিল বিভাগ এক অভিযোগে এ জামায়াত নেতার মৃত্যুদণ্ড ও আরো ছয় অভিযোগে ৫৮ বছর কারাদণ্ডের সাজা বহাল রাখেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি