মুলারের জোড়া গোলে জার্মানির সহজ জয়

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

মুলারের জোড়া গোলে জার্মানির সহজ জয়

Manual8 Ad Code

germanyস্পোর্টস ডেস্ক :: ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বে চেক রিপাবলিককে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে জার্মানি। থমাস মুলারের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রোববার রাতে হামবুর্গে মুখোমুখি হয় এ দুইদল। ঘরের মাঠে ম্যাচের প্রথমেই এগিয়ে যায় স্বাগতিকরা।

১৩তম মিনিটে মারিও গোটসের কাছ থেকে বল পেয়ে মেসুত ওজিল তা বাড়িয়ে দেন মুলারকে। আর তিনি নির্ভুল লক্ষ্যভেদে পরাস্ত করেন প্রতিপক্ষের গোলরক্ষককে।

৩৩ মিনিটে স্বাগতিকরা আরেকটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল বলে গণ্য হয়। পরে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

Manual4 Ad Code

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রস। তিনি ৪৯তম মিনিটে কিমিচের বাড়ানো বল ডি বক্সের বাইরে থেকেই জোরালো শটে লক্ষ্যভেদ করেন। এরপর ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মুলার। ইয়োনাস হেক্টরের দারুণ পাসে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়ান তিনি।

Manual3 Ad Code

বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে জার্মানি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code