সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মে ৭, ২০১৬
স্পোর্টস ডেস্ক : শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় গুজরাট লায়ন্স। ঘরের মাঠে ওই ম্যাচে মুস্তাফিজ-ওয়ার্নারদের দল জয় তুলে নিয়েছে ৫ উইকেটে। এই হারের কারণ হিসেবে কন্ডিশনকে দুষলেন গুজরাটের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। জানালেন, হায়দরাবাদের মাঠে খেলাই নাকি ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জের।
ডোয়াইন ব্রাভো বলেন, আমি মনে করি, আমরা কন্ডিশনের সঙ্গে দ্রুতই খাপ খাইয়ে নিতে পারিনি। আপনি আইপিএলের ম্যাচের দিকে তাকালে দেখবেন, খুব কম ম্যাচই খেলা হয়েছে হায়দরাবাদে। এই আসরে বড় স্কোরের ম্যাচই হচ্ছে। ব্যাটসম্যানরা হয়তো সেরকমই ভেবেছিল। কিন্তু বাস্তবে সেটা হলো না। কন্ডিশন ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, বিশেষ করে আমার মতো বিদেশি খেলোয়াড়দের জন্য।
২০ রানের আক্ষেপ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বলেন, এই উইকেটে বল দ্রুত আসছিল। যেকারণে রান তোলা কষ্টকর ছিল। শুরুতেই ডোয়াইন ব্রাভো ও ব্রেন্ডন ম্যাককালামকে হারিয়ে চাপে পড়ে যাই। এরা দু’জন মারকুটে ব্যাটসম্যান। তারা উদ্বোধনী জুটিতে ভালো করতে পারলে দল বড় স্কোর গড়তে পারত। এটা খুবই চ্যালেঞ্জিং উইকেট ছিল। পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা অজুহাত দেখাতে চাই না। তবে আমি মনে করি, আমাদের ২০টা রান কম হয়ে গেছে!
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি