সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬
স্পোর্টস ডেস্ক : চলমান ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে পাওয়ার আশা ছাড়ছে না কাউন্টির দল সাসেক্স। আপাতত তার বিকল্প হিসেবে শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারাকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে দলটি।
কেন্ট, মিডলেক্স এবং গ্লামারগনের বিপক্ষে মাঠে নামতে পারবেন কুলাসেকারা। এরপর টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতার শেষ চার গ্রুপ ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার আশা করছে সাসেক্স। ২০ ওভারি ক্রিকেটের টুর্নামেন্ট শেষে একই দলের হয়ে রয়েল লন্ডন ওয়ানডে প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করার কথা কাটার মাস্টারের।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্স বর্তমানে দক্ষিণ গ্রুপের লিডারবোর্ডে চতুর্থ অবস্থানে রয়েছে। তিন পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে রয়েছে গ্লামারগন। প্রসঙ্গত, গত আইপিএলের শেষ থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন মুস্তাফিজ। কবজির সমস্যায় ভুগছেন ২০ বছর বয়সী পেসার।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি