মূল্যস্ফীতির কারণে রিজার্ভের টাকা বেশি খরচ হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

মূল্যস্ফীতির কারণে রিজার্ভের টাকা বেশি খরচ হচ্ছে : প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে এখন সবকিছুরই দাম বেশি। যার ধাক্কাটা বাংলাদেশে এসেও লেগেছে। মূল্যস্ফীতির কারণে বিশ্বের অন্য দেশের মতোই আমাদেরও রিজার্ভের টাকা ব্যবহার করে চলতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার (০৫ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

Manual1 Ad Code

 

তিনি বলেন, সারা বিশ্বে খাদ্যাভাব। আমাদের আরও উৎপাদন বাড়াতে হব। সঞ্চয় বাড়াতে হবে যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি।

 

শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।

 

Manual5 Ad Code

করোনাযুদ্ধ সফলভাবে পাড়ি দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতেও সক্ষম হয়েছি আমরা। দেশের রিজার্ভ প্রয়োজনেই ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকারপ্রধান।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

সরকারপ্রধান বলেন, রিজার্ভের টাকা খরচ করে আমরা করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয় করেছি। যা আমরা মানুষকে বিনা পয়সায় দিয়েছি। যাতে সবাই সুস্থ থাকে। বাংলাদেশের মানুষের কল্যাণ করাই আমাদের দায়িত্ব।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code