সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক : শতবর্ষী কোপা আমেরিকার বিশেষ আসরের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চিলি। গত বার এই চিলির কাছে হেরেই মেসিদের শিরোপার স্বপ্নভঙ্গ হয়।
তবে যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের কোপা আমেরিকার শুরু থেকেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। গ্রুপপর্বের তিনটি ম্যাচেই দাপুটে জয় দিয়ে আর্জেন্টিনা পা রেখেছিল নকআউট পর্বে। এরপর কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে ও সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে।
মেসি-মারিয়াদের এমন নৈপুণ্যে দারুণ খুশি দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারডোনা। আগের দু’বারের হতাশাজনক ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না তিনি। ম্যারাডোনা সাফ জানিয়ে দিয়েছেন, শিরোপা জিততে না পারলে মেসিদের দেশে ফেরার দরকার নেই।
আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছেন, ‘আমরা ফাইনালে অবশ্যই জিতব। আর যদি জিততে না পারি, তাহলে তাদের দেশে ফেরা উচিত না।’
উল্লেখ্য, ১৯৯৩ সালে শেষবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তার পর থেকে বড় কোনো প্রতিযোগিতারই শিরোপা জিততে পারেনি আকাশি-সাদারা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি