সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬
স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে শেষ আটে ওঠা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বিশ্বাস, প্রতিযোগিতায় সামনে এগুনোর সঙ্গে সঙ্গে তারা আরও বিধ্বংসী হয়ে উঠবে। মেসির এই মন্তব্য তাদের কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ ভেনেজুয়েলার জন্য বড় এক হুমকি। ফক্সবরোতে বাংলাদেশ সময় রোববার ভোর পাঁচটায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই দুই দল।
চিলির বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা অভিযান শুরু করার ম্যাচে ছিলেন না মেসি। পিঠের চোট কাটিয়ে গ্রুপের শেষ দুই ম্যাচে বদলি হিসেবে খেলেন বার্সেলোনা তারকা। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে পানামাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিতে ১৯ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারায় ১৪ বারের চ্যাম্পিয়নরা।
তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ বার বল পাঠানোর বিপরীতে মাত্র একটি গোল হজম করা নিশ্চিতভাবেই দুর্দান্ত পারফরম্যান্স। তবে মেসির বিশ্বাস, সময় যত গড়াবে তারা আরও ধারাবাহিক হবে।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে মেসি বলেন, “আমরা যত সামনে এগুবো, তত বেড়ে উঠবো। সব ক্ষেত্রেই আমরা ভালো করছি।”
“বেশ কিছু দিন ধরে আমরা এক সঙ্গে কাজ করছি এবং কোচিং স্টাফকে আমাদের জানতে হবে এবং আমাদেরকে তাদের। শুরু থেকে এখন পর্যন্ত আমরা অনেক উন্নতি করেছি,” যোগ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
আত্মবিশ্বাসের কমতি না থাকলেও দেশের হয়ে অপূর্ণতা ঘোঁচাতে মরিয়া মেসি এবার কোনো ভুল করতে চান না। তাই পরের প্রতিপক্ষ ভেনেজুয়েলা কাগজে-কলমে দুর্বল হলেও আর্জেন্টিনা অধিনায়ক তাই সতর্ক।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি