সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিন সুরমার মোগলাবাজারে ডাকাতি করে পালিযে যাবার অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুটকৃত মালামাল।
মঙ্গলবার ভোর ৫ টার দিকে মোগলবাজার থানার জলকরকান্দি এলাকার স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, গভীর রাতে জলকরকান্দি এলাকায় ডাকাতি শেষে ফেরার পথে স্থানীয়রা এলাকা ঘেরাও করে। পরে পুলিশকে খবর দিলে জনতার সহায়তায় তাদের আটক করা হয়। এসময় একটি দেশী আগ্নেয়াস্রসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদের মধ্যে বাগেরহাট জেলার ২ জন, ব্রাক্ষ্মনবাড়িয়ার ১ জন, ফেনীর ১ জন, সুনামগঞ্জের ১জন এবং সিলেটের গোলাপগঞ্জের ৪ জন রয়েছেন।
আটককৃতদের মোগলাবাজার থানায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতরা সবাই আন্তঃবিভাগ ডাকাত দলের সদস্য। তারা দলবদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করত। এই দলের বাকিদের ধরতে ওই এলাকায় অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি