মেয়েকে ৪ বছর ধরে ধর্ষণ করছে বাবা

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬

মেয়েকে ৪ বছর ধরে ধর্ষণ করছে বাবা

Manual1 Ad Code

rape-+victim

আন্তর্জাতিক ডেস্ক : গত ৪ বছর ধরে ধর্ষণ করছিলেন স্বয়ং বাবা। বাড়িতে জানানোর পরেও বিশ্বাস করতে চায়নি কেউ। তাই প্রমাণ করতে অন্য পথ বাছলেন নির্যাতিতা। উত্তরপ্রদেশের এক ব্যক্তি নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিস। তাঁদের পক্ষ থেকে জানা গিয়েছে, ১৮ বছর বয়সী ওই মেয়েটি তাঁর বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। প্রমাণস্বরূপ একটি ভিডিও দেখান। সেই প্রমাণের পরিপ্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।

Manual6 Ad Code

জানা গিয়েছে, মেয়েটি উত্তরপ্রদেশের জালাউন জেলায় একটি কলেজের ছাত্রী। গত ৪ বছর ধরে তাঁর বাবা তাঁর ওপর যৌন নির্যাতন চালাত। বাড়িতে জানানোর পরে তাঁর কাছে কোনও প্রমাণ না থাকায় তাঁর কথা কেউ বিশ্বাস করেনি। অথচ তাঁর ওপর যৌন নির্যাতন দিনের পর দিন বেড়েই যাচ্ছিল। সত্যিটাকে সামনে নিয়ে আসার জন্য এক বন্ধুর সাহায্যে তাঁর ওপর হওয়া যৌন নির্যাতনের ভিডিওটি রেকর্ড করেন তিনি। এরপরেই সেই প্রমাণ নিয়ে পুলিসের কাছে বাবার বিরুদ্ধে এফআইআর করেন তিনি। তাঁর অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে ধর্ষক বাবাকে গ্রেফতার করেছে পুলিস।

Manual5 Ad Code

সূত্র: জি-নিউজ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code