মোগলগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিশাল জনসভা

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

মোগলগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিশাল জনসভা

Manual4 Ad Code

সিলেট :
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাইয়ুম চৌধুরীর বলেছেন, দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে অনুষ্ঠিত ছাত্রজনতার গণঅভ্যূত্থানের পর প্রিয় মাতৃভূমিকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে দেশে একটি রাজনৈতিক সরকারের বিকল্প নেই।

Manual1 Ad Code

 

তিনি বলেন, বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবদি গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিএনপিকে আদর্শিক ভাবে মোকাবেলায় ব্যর্থ অপশক্তি গুলো আজ বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

Manual7 Ad Code

সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, আলহাজ্ব শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, বশির উদ্দিন, ওয়ারিছ আলী, গোলাম কিবরিয়া, সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী আকবর আলী।

Manual3 Ad Code

 

সদর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আঙ্গুর আলম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু ও সদর উপজেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোগলগাঁও ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান সায়েম, সহ সভাপতি ওকিল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক শাহ জাহান আহমদ জুয়েল, সদর উপজেলা যুবদলের সদস্য সিদ্দিকুর রহমান রুহেল, জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিক আহমদ, সদর উপজেলা যুবদলের সদস্য ইকবাল উদ্দিন, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ লিটন মিয়া, সদস্য জইন উদ্দিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, আব্দুর রাইম, মোক্তার আলী, শামসুল ইসলাম, মিজানুর রহমান ময়না, সেবুল আহমদ, সাইদুর রহমান, কামাল আহমদ, আশরাফুল, বাবুল হোসেন, জয়নাল মিয়া, পারভেজ আহমদ, মিনহাজ আহমদ রেজা প্রমুখ সহ জনসভায় বিপুল সংখ্যক বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code