মোগলাবাজারে আওয়ামী লীগের আরও ৪ কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

মোগলাবাজারে আওয়ামী লীগের আরও ৪ কর্মী গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের মোগলাবাজার থেকে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোগলাবাজার থানাধীন পারারইচক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


।আরও পড়ুন 


গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছাতক থানার নিজ গাঁও (পশ্চিম) গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে মো. মাহফুজ আহমদ (২০), জকিগঞ্জ থানার বারোঠাকুরি উত্তরকুল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আলী আহমদ (৩৮), দক্ষিণ সুরমা থানার লালাবাজার উপজেলার খাজাখালু এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে রিমন ইসলাম (২০), সিলেটের শাহপরান (রহ.) থানার এমপি গেইট, সুলতানার বাড়ির বর্তমান বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার জলিলপুর গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে মো. আবুল হাসনাত রাফি (১৮)।

 

বুধবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual8 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীরামপুর পয়েন্টগামী মার্ক সিসি ব্লক ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর থেকে ১০টি বাঁশের লাঠি ও বিভিন্ন ধরণের টিনের কৌটা দিয়ে তৈরি মশাল উদ্ধার করা হয়। এ সময় ৯টি বাঁশের লাঠি ও অন্যান্য সামগ্রীসহ নিষিদ্ধ সংগঠনের চার কর্মীকে আটক করা হয়।

 

Manual3 Ad Code

মোগলাবাজার থানার ওসি জানান, আটককৃতরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০২৫) এর ৮/৯/১২ ধারায় মামলা (নং–০৮, তারিখ-১২/১১/২০২৫) রুজু করা হয়েছে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code