মোবাইলে ম্যাসেজ চেক করায় স্বামীর তিন আঙ্গুল কাটলেন স্ত্রী

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৬

মোবাইলে ম্যাসেজ চেক করায় স্বামীর তিন আঙ্গুল কাটলেন স্ত্রী

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বেচারা স্বামী! তেমন কোনো অপরাধ করেননি। শুধু তার বউয়ের মোবাইলে ম্যাসেজ চেক করেছিলেন। আর সেই অপরাধেই ধারালো চাকু দিয়ে স্বামী বেচারার তিন আঙ্গুল কেটে দিয়েছে তার স্ত্রী। সুত্র: খালিজ টাইমস।

Manual7 Ad Code

খবরে জানানো হয়েছে, এই অমানবিক ঘটনা ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরুতে। সুনিতা সিং (২৮)  নামের এক গৃহবধুর ফোন ধরেছিল তার স্বামী চন্দ্রকান্ত। মোবাইলে সে ম্যাসেজগুলো চেক করেছিল। আর নিয়ে দু`জনের মধ্যে বেশ তর্ক বাধে। ঝগড়ার এক পর্যায়ে সুনিতা রাগ করে চন্দ্রকান্তের তিনটি আঙ্গুল কেটে নেয়। এ ঘটনাতেই শেষ না। দু`জন আবার দু`জনের বিরুদ্ধে মামলাও করেছে।

Manual5 Ad Code

সুনিতা জানান, চন্দ্রকান্ত সব সময় সুনিতার বন্ধুদের সঙ্গে মোবাইলে আলাপ আর ম্যাসেজ দেয়া নেয়ার বিষয়ে ঝগড়া করতেন। তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এমন সময় তার মোবাইল হাতে নিয়ে চেক করা শুরু করে চন্দ্রকান্ত। কিছু ম্যাসেজ দেখে চন্দ্র রেগে গিয়ে সুনিতাকে মারতে গেলে সুনিতা রান্নাঘর থেকে একটি চাকু হাতে বেরিয়ে আসেন এবং চন্দ্রের হাতে আঘাত করেন।

Manual4 Ad Code

চন্দ্রকান্তকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বেশি কিছু জানা যায় নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code