মোবাইলে ১৫ লক্ষ টাকা চাঁদাবাজীর আসামী গ্রেফতার

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

মোবাইলে ১৫ লক্ষ টাকা চাঁদাবাজীর আসামী গ্রেফতার

Manual6 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি :: সিলেট দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার অধিবাসী রোটারিয়ান আব্দুল লতিফ, সভাপতি, ম্যানেজিং কমিটি, নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ-কে গত ফেব্রুয়ারি মাস থেকে অজ্ঞাত পরিচয়ধারী কতিপয় চাঁদাবাজ মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে বিকাশ, এস.এ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে মোট ১৫ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।
Manual2 Ad Code

এ বিষয়ে তিনি দক্ষিণ সুরমা থানার সাধারণ ডায়রী নং-২৫২, তাং-০৬/০৪/২০১৭ ইং করলে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও এসআই (নি.) রিপটন পুরকায়স্থ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের অবস্থান সনাক্ত করেন।

পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাভার বাজার শাখায় আব্দুল লতিফের নিকট দাবীকৃত ১ লক্ষ টাকা উত্তোলনের সময় চাঁদাবাজ মাদারীপুর জেলার রাউজর থানার আ. সালামের পুত্র মাঈন উদ্দিন বাবুল (৪২) কে ঢাকার সাভার থানার জয়পাড়া নজরুলের দোকানের পাশ থেকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে হুমকি প্রদানের কাজে ব্যবহৃত মোবাইল সেট, সীম ও ইতিপূর্বে বিভিন্ন সময়ে টাকা উত্তোলন কাজে ব্যবহৃত ২টি সীম উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

এ ব্যপারে দক্ষিণ সুরমা থানায় মো. আ. লতিফ  বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় আসামীদের বিরুদ্ধে গত ০৭/০৪/২০১৭ খ্রি. তারিখে মামলা দায়ের করেন। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী তার সাভারস্থ বাসায় তল্লশী করে আরও ১৮টি সীম ও ০২টি মোবাইল সেট জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহ অপর আসামী মো. জুয়েল মিয়াকে ঘটনায় ব্যবহৃত মোবাইল সেট ও সীমসহ গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গত ১৬ এপ্রিল আসামী মাঈন উদ্দিন বাবুল নিজের দোষ স্বীকার করে ফৌ. কা. বি. ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি প্রদান করে।

Manual1 Ad Code

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান যে, ঘটনার সাথে জড়িত অপর আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code