মোবাইল ফোন বন্ধ, মাদ্রাসায় হ্যাপি

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৬

মোবাইল ফোন বন্ধ, মাদ্রাসায় হ্যাপি

Manual4 Ad Code

happy

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক : বদলে গেছেন বহুল আলোচিত মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়া, মোবাইল ফোন বন্ধ করাসহ হ্যাপীর ফেসবুক প্রোফাইল সাজানো হয়েছে ইসলামিক দৃশ্য দিয়ে। তিনি এখন মাদ্রাসায়ও  বেশ আছেন বলে নিজেই জানিয়েছেন।

Manual5 Ad Code

তার চলচ্চিত্র প্রতিভা দিয়ে আলোচনায় না আসতে পারলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেলের সঙ্গে প্রেম, ছাড়াছাড়ি এবং মামলা নিয়ে আলোচনায় উঠে আসেন। এখন ফেসবুকে নিয়মিত ইসলাম ধর্ম প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন হ্যাপি।

মাদ্রাসা শিক্ষা নেয়া প্রসঙ্গে হ্যাপি ফেসবুকে লিখেছেন, মাদ্রাসা এসে অনেক ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন সব মানুষ, নতুন জায়গা আলহামদুলিল্লাহ! আমার ঘরটা এখন থেকে ফাঁকাই থাকবে। ভাইটাকে বেশি মিস করবো। তবুও আল্লাহর জন্য কষ্ট করতেই হবে। এখন থেকে আর ফোন ইউজ করতে পারব না। সবার সঙ্গেই যোগাযোগ বন্ধ। আল্লাহর জন্যই ত্যাগের রাস্তায় নেমেছি। সবাই ভালো থাকুন, সবার জন্যই অনেক দোয়া রইলো।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code