সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের মনু নদী থেকে শিবলু মিয়া (১৪) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৩ র্মাচ) দুপুর আড়াইটার দিকে উজিপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া মনু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবলু টেংরাবাজার ইউনিয়নের উজিরপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে। শিবলুর মামা শাহেদ মিয়া জানান, শিবলু দুপুরে মনু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে তার মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানান, সে একাই নদীতে গোসল করতে নেমে সাঁতার দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করলে ডুবে যায়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি