মৌলভীবাজারে আ.লীগের স্বাগত মিছিলে সংঘর্ষ আহত ২০

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬

মৌলভীবাজারে আ.লীগের স্বাগত মিছিলে সংঘর্ষ আহত ২০

Manual1 Ad Code

87178_179
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে স্বাগত জানিয়ে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপ পৃথক মিছিল বের করলে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক ছাত্রলীগ কর্মী, পথচারিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্র জানায়, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় শহরে একটি মিছিল বের হয়। মিছিলে ছিলেন কুলাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র শফি আলম ইউনুছ। মিছিলটি আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয়ে শহরের উত্তরবাজারে যায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিগত পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী একেএম শফি আহমদ সালমানের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এতে এলাকায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষকালে বিক্ষুব্ধ হামলাকারীরা শহরের আদিল স্টোর নামক দোকান থেকে ক্রিকেট ব্যাট লুট করে নেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর সমর্থকরা জানান, প্রতিপক্ষের মিছিলটি পেছন থেকে তাদের ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্রলীগের কর্মী পায়েল ওরফে রুবেল (২৬) এবং ভয়ে ছুটতে গিয়ে পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম শফি আহমদ সালমান জানান, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় বহিষ্কৃতদের ধাওয়া করেছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দোহা পিপিএম বলেন,‘আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা হয়েছিল, এরপর থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code