মৌলভীবাজারে একই দিনে ৪ শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৬

মৌলভীবাজারে একই দিনে ৪ শিক্ষার্থী নিখোঁজ

Manual2 Ad Code

images

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় এক দিনেই একই এলাকার চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের একদিন পার হলেও পরিবারের সদস্যরা এখনো তাদের সন্ধান পাচ্ছেন না। এ নিয়ে পরিবারগুলোতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে- সোমবার দুপুরে পরীক্ষা দিতে স্কুল যাওয়ার পথে নিখোঁজ হন কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কুলাউড়া গ্রামের আবদুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিস চন্দ্রের মেয়ে পপি চন্দ্র (১২)।

Manual3 Ad Code

একইদন বিকালে পৌরশহরের আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) ও একই গ্রামের স্কুলছাত্র ফাহিম আহমদ (১৫) নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে নিখোঁজদের পরিবারগুলো কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দোহা পিপিএম জানান, একই দিনে চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়টি রহস্যজনক। তবে তাদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code