সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের সবুজবাগ এলাকায় রতিন্দ্র রায় (৪৮) নামে এক বাস-চালক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সবুজবাগ এলাকার মৃত রাজ বিহারী রায়ের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে পারিবারিক কলহের কারণে রতিন্দ্র কীটনাশক পান করলে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান- এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদেন্তর পর জানা যাবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি