মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান শুরু, চলছে গোলাগুলি

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান শুরু, চলছে গোলাগুলি

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু হয়েছে চলছে ব্যাপক গোলাগুলি।

Manual1 Ad Code

আজ (বুধবার) সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে শুরু হয়েছে এ গোলাগুলি।

Manual3 Ad Code

মঙ্গলবার গভীর রাত থেকে নাসিরপুর ও শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, র‍্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

Manual8 Ad Code

আজ সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

এরপর অভিযান শুরু করতে বিকেল ৫টার দিকে নাসিরপুর গ্রামে এসে পৌঁছায় সোয়াট (সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস)। তারা ঘটনাস্থলে পৌঁছার ঘন্টা দেড়েক পরেই শুরু হয় গোলাগুলি।

Manual4 Ad Code

দুই জঙ্গি আস্তানার আশপাশে দুপুর থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয় জনতাকে নিরাপদ রাখার জন্য এলাকায় মাইকিং করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code