মৌলভীবাজারে দুটি অভিযানে নিহত ১০ জঙ্গি

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৭

মৌলভীবাজারে দুটি অভিযানে নিহত ১০ জঙ্গি

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার দুটি জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান সফল হয়েছে। প্রতিটি অভিযানে দু’দিন করে মোট চার দিনে অভিযান শেষ করেছে সোয়াত ও আইনশৃঙ্খলা বাহিনী।

Manual6 Ad Code

এর মধ্যে নাসিরপুর থেকে ৭টি ও বড়হাট থেকে ৩টিসহ মোট ১০টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে নাসিরপুর থেকে উদ্ধার হওয়া মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

শনিবার শেষ হওয়া বড়হাটের অপারেশন ম্যাক্সিমাসে ১ নারীসহ ৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান।

তিনি জানান, এই ৩ জঙ্গির মধ্যে একজন সিলেটের শিববাড়িতে আতিয়া মহলে সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে জঙ্গি আস্তানার অদূরে পাঠানপাড়ায় সংঘটিত বিস্ফোরণের সাথে জড়িত ছিল। সেখানে পৃথক দুই বিস্ফোরণে নিহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান ও দুই পুলিশ সদস্যসহ ৭ জন।

Manual8 Ad Code

প্রসঙ্গত, গত বুধবার মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর ও পৌর শহরের বড়হাট এলাকার দুই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম। দুটি বাড়ির মালিক এক লন্ডন প্রবাসী বলে জানায় পুলিশ। জঙ্গিরা ‘প্রাণ-আরএফএল’ কোম্পানির কর্মকর্তা পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল বলে জানান বাড়ির তত্ত্বাবধায়ক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code