মৌলভীবাজারে ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

মৌলভীবাজারে ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার রাজনগরে দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক থাকা ইমরান খান নামের এক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দুধ দিয়ে গোসল করে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে। এ উপলক্ষে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরা উচ্ছ্বসিত।

 

শনিবার (৬) জুন বিকেলে রাজনগর উপজেলায় ঘটনাটি ঘটে।

 

Manual7 Ad Code

জানা গেছে, সবার কাছে ইমরান পরিচিত ছিলেন ব্রাজিলের এক পাগলা ভক্ত হিসেবে। নেইমারের জাদুতে মুগ্ধ ইমরান দিনরাত ব্রাজিলের জয়গান গাইতেন। কিন্তু হুট করে শনিবার বিকেলে ঘটল ভিন্ন ঘটনা। ব্রাজিলের মায়া ত্যাগ করে দুধ দিয়ে গোসলের পর যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে।

 

Manual6 Ad Code

আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দেওয়া ইমরান বলেন, বুক ভরা আশা নিয়ে প্রতিবার ব্রাজিলকে সমর্থন জানান। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না তার একসময়ের প্রিয় ব্রাজিল। দীর্ঘদিন ধরে হতাশ তিনি। সেই হতাশা থেকে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক শিবিরে।

 

আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকেরা উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে তাঁদের এই আয়োজন।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code