মৌলভীবাজারে মসজিদে নামাজরত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

মৌলভীবাজারে মসজিদে নামাজরত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

Manual5 Ad Code

আটক জসিম মিয়া। ছবি: সংগৃহীত


মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

 

রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে।

 

নিহত বৃদ্ধ ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ জসিম মিয়া (৩০) নামের এক অভিযুক্ত যুবককে আটক করেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। মসজিদের স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন নামাজ পড়াচ্ছিলেন। সিজদারত অবস্থায় হঠাৎ জসিম মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

 

Manual8 Ad Code

​খবর পেয়ে শ্রীমঙ্গল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

Manual2 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই জসিম মিয়াকে আটক করা হয়েছে। নিহত এবং অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code