সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার একটি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মিলাদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জেলা সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাগুরিয়া গ্রামের ভাইদিঘি হাওরে এ ঘটনা ঘটে।
নিহত মিলাদ মিয়া (৩৫) ওই গ্রামের তাজুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধান কাটতে বাবা তাজুদ মিয়ার সঙ্গে ভাইদিঘি হাওরে যান মিলাদ। এসময় সঙ্গে ছিলেন তার আরও দুই ভাই। ধান কাটা অবস্থায় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মিলাদের মৃত্যু হয়। তবে তার সঙ্গে সেখানে থাকা অন্যরা সুস্থ আছেন।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।
(সুরমামেইল/এমবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি