সিলেট ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৬
জানা যায়, চিত্রনায়িকা মৌসুমী কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকায় শহীদি মসজিদের পাশে একটি প্লাস্টিক কোম্পানির শোরুম উদ্বোধন করতে আসবেন এই খবর শুনে সন্ধ্যায় মৌসুমীর হাজারও ভক্ত শহীদি মসজিদের সামনে ভিড় জমায়। মৌসুমী শোরুমে আসার আগে অপেক্ষমাণ ভক্তদের বিনোদনের উদ্দেশ্যে আয়োজকরা প্রজেক্টরের মাধ্যমে মৌসুমীর বিজ্ঞাপন প্রচার শুরু করলে ক্ষিপ্ত হয়ে উঠে মুসল্লিরা। এরপর তারা লাঠিসোঠা নিয়ে ভক্তদের ধাওয়া দেয়। এসময় তাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ, মুসল্লি ও ভক্তদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Design and developed by ওয়েব হোম বিডি