ময়নামতি ব্যাটালিয়ানের জঙ্গিবাদ-সন্ত্রাস বিরোধী র‌্যালী সমাবেশ

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

ময়নামতি ব্যাটালিয়ানের জঙ্গিবাদ-সন্ত্রাস বিরোধী র‌্যালী সমাবেশ

Manual5 Ad Code

66263

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ২ ময়নামতি ব্যাটালিয়ান, সিলেটের উদ্যোগে ‘নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই’ শ্লোগানে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এক র‌্যালী শনিবার সকালে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে বের হয়। ২ ময়নামতি ব্যাটালিয়ান কমান্ডার প্রফেসর ড. তোফায়েল আহমদের নেতৃত্বে র‌্যালীটি নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা ও জিন্দাবাজার প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

Manual5 Ad Code

র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। সহকারী অধ্যাপক ২/লেঃ মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও র‌্যালীতে অংশ নেন বিটিএফ অধ্যাপক দেবাশীষ দেব নাথ, ২/লেঃ মোঃ হেলাল উদ্দিন, পি ইউ ও ইফতেখার আলম, পি ইউ ও সুয়েবুর রহমান, টি ইউ ও মজির উদ্দিন, টি ইউ ও সওকুতুল হাসান, সমাপনী বক্তব্য রাখেন বিটিএফও প্রফেসর ড. তোফায়েল আহমদ।

Manual3 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপশক্তির বিরুদ্ধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের অপরাধমূলক কর্মকান্ডের ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। অপশক্তি, জঙ্গিবাদীদের স্থান এই বাংলার মাটিতে হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের গৃহিত পদক্ষেপের মাধ্যমে অচিরেই দেশ থেকে জঙ্গিবাদ দূর হবে। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code