যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৬

যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে: প্রধানমন্ত্রী

Manual1 Ad Code
PM
সুরমা মেইল নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওনার দিম হে পেয়ারে পাকিস্তান। তাই তো তিনি সেই সুরেই কথা বলেন। ওনার কত বড় দুঃসাহস, তিনি মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্ক করেন! প্রধানমন্ত্রী বলেন, ওনার মনে শান্তি নেই। দেশ যখন উন্নয়নের দিকে তখন তিনি শান্তিতে নেই। তাই তো তিনি মানুষ মারলেন। সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন। শেখ হাসিনা বলেন, এই দেশে সব ধর্মের মানুষ, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি শ্রেণি (বিএনপি), একটি দলের শান্তি আসেনি।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code