সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও আহত হয়েছেন আরো দুইজন। স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিল শহরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সোমবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়। এর পরপরই সকাল ১০টা ৪০ মিনিটে ক্যাম্পাসে থাকা সবাইকে নিজ অবস্থানে চলে যেতে বলা হয়। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে পুরো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ বলছে, সন্দেহভাজন ওই বন্দুকধারী ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। নাম ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়র। তাঁর কাছে বন্দুক রয়েছে। পরনে রয়েছে বার্গেন্ডি (লাল ও বেগুনির মিশেল) রঙের জ্যাকেট, নীল জিনস প্যান্ট ও লাল জুতা।
পুলিশের দেওয়া ভাষ্যমতে, সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে এখনো মাঠে রয়েছে পুলিশের একাধিক বিভাগ। খোঁজাখুঁজিতে ভার্জিনিয়া পুলিশের একটি হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জিম রেয়ান বলেন, আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকালের সব ক্লাস স্থগিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি