যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১৩ গির্জা কর্মী নিহত

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১৩ গির্জা কর্মী নিহত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্থানীয় ব্যাপ্টিস্ট গির্জার ১৩ কর্মী। আহত হয়েছেন আরো ২ জন। ব্যস্ত সড়কে গির্জা কর্মীদের বহনকারী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার টেক্সাসের সান অ্যান্টোনিও সিটি থেকে ৭৫ মাইল পশ্চিমে গার্নার স্ট্রিট পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মুত্যৃ হয় ১৩ জনের।

পিকআপের চালক ও অপর এক গির্জা কর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে টেক্সাসের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি।

দুর্ঘটনার সময় বাসটিতে টেক্সাসের ব্রাউনফেলস ফার্স্ট ব্যাপ্টিস্ট গির্জার ১৪ জন জ্যেষ্ঠ কর্মী ছিলেন। তারা একটি ধর্মীয় অনুষ্ঠান সেরে গির্জায় ফিরছিলেন।

Manual1 Ad Code

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট হতাহত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। এ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

সূত্র: বিবিসি

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code