যোগদানের ৭দিনের মধ্যে মৌলভীবাজারের এসপি প্রত্যাহার

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

যোগদানের ৭দিনের মধ্যে মৌলভীবাজারের এসপি প্রত্যাহার

Manual6 Ad Code

পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। 


মৌলভীবাজার প্রতিনিধি:
যোগদানের মাত্র ৭ দিনের মধ্যে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

 

শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

আদেশে উল্লেখ করা হয়েছে, নবনিযুক্ত এসপি রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে আগামী ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে এই আকস্মিক প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

Manual8 Ad Code

 

এরআগে ৯ মে আইজিপি আলী হোসেন ফকিরের পৃথক দুই আদেশে ফেনী ও পঞ্চগড়ের দুই এসপিকে প্রত্যাহার করা হয়। তাঁরা হলেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান ও পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

 

উল্লেখ্য, ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়। বিতর্ক তৈরি হওয়ায় তাঁদের মধ্যে তিনজনকেই প্রত্যাহার করে নেওয়া হলো।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code