সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৫
সুরমা মেইলঃ যৌতুকের জন্য নববধু তাসলিমার চুল কেটে নিয়েছেন তার স্বামী রহিম। এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে সিলেটের কোম্পানীগঞ্জে। তবে সিএনজি অটোরিক্সাচালক রহিম এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়নপুর গ্রামে।
স্থানীয় জানা গেছে, গত শুক্রবার পারিবারিকভাবে কোম্পানীগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের শাহবুদ্দিনের ছেলে রহিমের সাথে বিয়ে হয় একই উপজেলার ভোলাগঞ্জের মাহমদ আলীর মেয়ে তাসলিমা বেগমের। বিয়ের দিন থেকে সিএনজি অটোরিক্সাচালক রহিম স্ত্রী তাসলিমাকে যৌতুক বাবদ নগদ পাঁচ লক্ষ টাকা ও একটি মোটরসাইকেলের জন্য চাপ সৃষ্টি করে নির্যাতন শুরু করে।
তাসলিমার বাবা গরীব হওয়ায় যৌতুক দিতে না পারায় তার মেয়েকে শারিরিকভাবে নির্যাতন করে মাথার চুল কেটে দেয় নরপশু রহিম। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি