সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: যৌনকর্মীকে তার প্রাপ্য পারিশ্রমিক না দিলে তাকে ধর্ষণ বলে গ্রাহ্য করা হবে মর্মে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ২০ বছর ধরে চলতে থাকা ধর্ষণের একটি মামলায় অভিযুক্ত তিনজনকে মুক্তি দিয়ে বুধবার এই রায় ঘোষণা করেছেন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ এবং অমিতাভ রায়ের বেঞ্চ।
তবে একই সঙ্গে তারা বলেছেন, ধর্ষণ সংক্রান্ত যে কোনো অভিযোগ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে। পাশাপাশি অভিযোগগুলোর সত্যতাও যাচাই করতে হবে।
যে মামলার বিচার করতে গিয়ে এই রায় দিয়েছে শীর্ষ আদালত তার সূত্রপাত বছর বিশ বছর আগে, বেঙ্গালুরুতে। সেই মামলায় কর্নাটক হাইকোর্টে তিনজনের বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ আনেন এক পরিচারিকা।
তিনি জানান, ওই তিনজন তাকে জোর করে অটোয় চাপিয়ে নির্জন একটি এলাকায় নিয়ে যায়। সেখানে একটি গ্যারেজের মধ্যে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। গ্যারেজটি পরে সনাক্ত করেন ওই মহিলা।
প্রাথমিক তদন্তের পর ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও পরে আসল সত্য সামনে আসে।
অভিযোগকারীর রুমমেট, এই মামলার অন্যতম সাক্ষী এক মহিলার বয়ানে সামনে আসে প্রকৃত সত্য। তিনি জানান, পেশায় পরিচারিকা ওই মহিলা রাতের বেলায় যৌনকর্মী হিসেবে কাজ করতেন। ওই তিন অভিযুক্তের থেকে দীর্ঘদিন ধরে তিনি আর্থিক সুবিধাও নেন।
ঘটনার দিন মহিলার সম্মতিতেই তাকে ওই গ্যারেজে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তদের প্রত্যেকের কাছে এক হাজার টাকা দাবি করেছিলেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি মতো তারা টাকা না দেওয়ায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই মহিলা। বুধবারের রায়ের পর ওই তিন অভিযুক্তকে মুক্তি দিয়েছে আদালত। সূত্র: আনন্দবাজার
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি