রংপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৫

রংপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Manual7 Ad Code
250
সুরমা মেইলঃ রংপুরের কাউনিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বুত্তরা। তার নাম রহমত আলী (৪৮)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার টেপামধুপুরে এ হত্যার ঘটনা ঘটে।

Manual1 Ad Code

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, রহমত আলী টেপামধুপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈতার মোড় নামক স্থানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে যায়।

Manual8 Ad Code

ওসি জানান, হত্যাকাণ্ডের পর ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code