সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
আফজাল মিছবা : তরুন চলচ্চিত্র ও ডকুমেন্টারী ফিল্ম নির্মাতা রহমান মনি তার এগারতম স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘আয়মন’ দিয়ে ভারতের ফিল্ম ইন্ড্রাস্ট্রির অত্যান্ত সম্মানজনক পুরস্কার দাদা ছাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৭ থেকে অফিসিয়াল সিলেকশন লাভ করেছেন।
দাদা ছাহেব ফালকে, যাকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের পিতা বলা হয়। প্রতি বছর ৩০শে এপ্রিল তার জন্মদিন উপলক্ষ্যে মুম্বাই, দিল্লী সহ বিভিন্ন শহরে ঝাঁকজমক পূর্ণভাবে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয় বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নির্মাতাদের। রহমান মনি জানান, আমার বিশ্বাস হচ্ছে না এত বড় পুরস্কার আমরা পেয়ে যাব। আমার সাথে যারা কাজ করেছেন তাদের সম্মিলিত প্রচেষ্ঠা ও সকলের দোয়াই আমাদের এই সফলতা।
রহমান মনি রচিত ও পরিচালিত ‘আয়মন’ চলচ্চিত্রে অভিনয় করেন সামাইয়া সাইদা স্মিতা, শামীম আহমদ শাম্মু, সিমলা ও মাহবুব চৌধুরী। ছবির কাহীনি গড়ে উঠেছে ৭ বছরের ১টি গ্রাম্য বালিকাকে নিয়ে। কুসংস্কার ও সামাজিক রীতিনীতির বেড়াজালে আটকা জীবন আর কল্পনা জগতের মধ্যে ভ্রমনের এক অপূর্ব অনুভূতি নিয়ে। প্রধান চরিত্র ‘আয়মন’ এর কল্পনার পিতা গাছে চড়েন, তাকে নিয়ে গান করেন, তার সাথে খেলা করেন কিন্তু বাস্তব পিতা অনেকটাই কঠোর, তাকে বাড়ির বাহিরে গেলেই ধমক খেতে হয়। কিন্তুু ছোট্ট আয়মন চমৎকারভাবে বাস্তবতার সাথে যেভাবে বুঝাপড়া করে, সেই বিষয়গুলোই নিপুনভাবে ফুটে উঠেছে এই স্বল্পদৈর্ঘ্য কাহীনিচিত্রে। এটির থিম: জীবন ও তার ছন্দ।
প্রতিযোগিতা শেষে এটি প্রদর্শনের জন্য বিশেষ প্রদর্শনীয় ব্যবস্থা করা হবে। বর্তমানে AAYMON’ search দিলে এটি সম্পর্কে অনেক তথ্য ও ট্রেইলার দেখতে পাওয়া যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রহমান মনি মুক্তিযুদ্ধ নিয়ে একটি পুর্ণদৈর্ঘ্য (ফিচার ফিল্ম) ‘ÔMIST IN THE PLATFORMÕ ’ নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করছেন। সম্প্রতি আরেকটি শর্ট ফিল্ম পরিবেশ বিষয়ক ডকুমেন্টারী THE BURINING OLD BOY এর কাজ শেষ করেছেন।
উল্লেখ্য, রহমান মনি এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পঁচিশটিরও অধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শুধুমাত্র তাঁর কাজ নিয়েই একটি একক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনের কাজ চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি