রহস্যময়ী নীল চোখের নারী!

প্রকাশিত: ৬:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৬

রহস্যময়ী নীল চোখের নারী!

Manual4 Ad Code

images

লাইফস্টাইল ডেস্ক : কথায় আছে, চোখ হলো মনের আয়না। একজন মনে যা ভাবে তারই প্রতিফলন ঘটে চোখে। চোখ এমন একটা স্থান যা একজনের চরিত্রকে ব্যাখ্যা করতে সক্ষম। শুধুমাত্র চোখ দেখেই একজনকে বিচার করা যায় বলে দাবি করা হয়। কারোর চোখ গাঢ় কালো। আবার কারো চোখ বাদামি। চোখের এই ভিন্ন ভিন্ন রঙ বলে দেবে একজনের চারিত্রিক বৈশিষ্ট্য।

কালো চোখ : এই ধরনের চোখের অধিকারীরা খুবই বিশ্বাসযোগ্য এবং কর্তব্যপরায়ণ হয়। কারোর গোপনকথা সাত-পাঁচ কান করে না। এরা প্রচণ্ড আশাবাদী ও ধর্মভীরু হয়। সেইসঙ্গে বাস্তববাদী ও পরিশ্রমী।

কটা চোখ : এই ধরনের চোখের রঙ মূলত বাদামী হয়। তবে, হালকা বাদামী চোখের লোকেরা সব সময়েই খুব আশাবাদী, পরিশ্রমী এবং সৃষ্টিশীল হয়। স্বাধীনচেতা, বিনয়ী এবং অপরের সম্পর্কে যত্নবান হওয়া এদের চরিত্রের অন্যতম বৈষিষ্ট্য।

Manual8 Ad Code

হ্যাজেল : বাদামী ও সবুজের মিশ্রণ থাকে এই চোখের রঙে। এই রঙের চোখের অধিকারীরা খুবই আশাবাদী, যত্নবান এবং অ্যাডভেঞ্চারপ্রিয়।

Manual3 Ad Code

ধূসর রঙের চোখ : এই রঙের চোখের অধিকারীরা খুবই আধিপত্যকারী এবং নেতা গোছরের হয়। পাশাপাশি ভদ্রতা এই ধরনের চোখের অধিকারীদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।

সবুজ রঙের চোখ : এই চোখের অধিকারীরা খোলা হাওয়ায় থাকতেই ভালোবাসে। এদের মধ্যে সবসময়ে একটা রহস্য থাকে।

Manual2 Ad Code

নীল চোখ : এরা খুবই ‘এনার্জেটিক’ এবং সম্পর্ক রক্ষার ক্ষেত্রে খুব দৃঢ় হয়। এরা সবসময়ে অন্যকে খুশি করাতেই আনন্দ খুঁজে পায়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code