সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বুধবার বিমান হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরির দাবি, আইএসের স্বঘোষিত রাজধানী রাকায় বুধবারের বিমান হামলায় ৩২ জন বেসামরিক নিহত হয়েছেন। রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি। আইএস কৌশলগত শহর তাকবা থেকে সরকারি বাহিনীকে ৪০ কিলোমিটার দূরে হটিয়ে দেওয়ার একদিন পর এ অভিযান চালানো হলো।
২০১৪ সালের আগস্টে বেশ কয়েকজন সেনা সদস্যকে হত্যা করে তাকবা বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় আইএস। রাকায় কঠোর শাসন জারি করে সংগঠনটি। সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর আগে রাকা শহরে ২ লাখ ২০ হাজার মানুষের বসবাস ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর দুই বছরেরও বেশি সময় ধরে শহরটিতে বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে আইএস।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় চাপের মধ্যে রয়েছে জঙ্গি সংগঠনটি। তবে রাকায় তাদের সাম্প্রতিক অর্জন বলে দিচ্ছে রাশিয়ার যুদ্ধবিমানের সহায়তা নিয়ে অভিযান চালানো সিরীয় সেনাদের ওপর এখনও হামলা করার সক্ষমতা আইএসের রয়েছে।
অবশ্য গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস জেন-এর প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি অনুযায়ী, ২০১৫ সালে আইএস ১৪ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে অন্তত আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। ঘরহারা হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। সূত্র: আল জাজিরা
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি