সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই’র বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার (১১৪৬/০৫) যুক্তি তর্ক শুনানীর তারিখ পেছানো হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি যুক্তিতর্কের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার মামলার নির্ধারিত তারিখে মহানগর হাকিম-১ মাহবুবুর রহমান এ তারিখ ধার্য্য করেন।
সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো ছুটিতে থাকায় বৃহস্পতিবার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতের মামলার শুনানী অনুষ্ঠিত হয়। এ আদালতে মামলার নথি না আসায় বিচারক শুনানী পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। রাগীব আলীর মালিকানাধীন মালনীছড়া চা বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার মাহমুদ হোসেন চৌধুরী এবং আব্দুল মুনিম। এ সময় আদালতের কাঠগড়ায় রাগীব আলী ও তার ছেলে উপস্থিত ছিলেন।
এ মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একজন সাক্ষী মারা গেছেন। বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ হয়নি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি