সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
মেইল ডেস্ক:
মগবাজারে মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটে। এতে সিয়াম (২০) নামে একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। যা এক যুবকের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সিয়ামের বাবা বলেন, আমার ছেলে মোটরপার্টসের দোকানে কাজ করত। কাজ শেষে রাস্তায় দিয়ে হাঁটার সময় তার ওপর বোমাটি নিক্ষেপ হয়। এতে ঘটনাস্থলে সিয়াম মারা যায়।
এ প্রতিবেদন লেখার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছেন তারা। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও সেখানে পৌঁছেছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, বোমা নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রমনা থানার উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফ্লাইওভার থেকে বোমাটি ফেললে ভিকটিমের মাথায় লাগে। সাথে সাথেই তিনি মারা গেছেন। কে বা কারা এ নাশকতা ঘটিয়ে তার অনুসন্ধান চলছে।
দেশকে অস্থিতিশীল করতে এটা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
ডিসি মাসুদ আলম আরও বলেন, নিহত ব্যক্তির নাম সিয়াম। তিনি সেখানে চা খেতে এসেছিলেন। ওপর থেকে বোমা এসে তার মাথার ওপর পড়ে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি