সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
শাহরিয়ার শারমিন বিন্তি। ছবি: সংগৃহীত
মেইল ডেস্ক:
রাজধানী হাজারীবাগ থানার হায়দার হোটেলের গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
তবে পুলিশ বলছে, প্রেম গঠিত বিষয় নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সাড়ে ১০টায় করত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহরিয়ার শারমিন বিন্তির বাড়ী শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। সে ওই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। বর্তমান সে হাজারীবাগ থানার হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারের সাথে ভাড়া থাকতো।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাফিজুর রহমান। তিনি জানান, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি প্রেম গঠিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
যে হত্যা করেছে তার নাম জানতে পেরেছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি। প্রেম গঠিত বিষয় নিয়ে হত্যাকান্ড সংগঠিত হয়েছে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি