সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৬

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডে নগদ টাকাসহ ৫০ লাখ টাকার মালামাল পুড়েছে। শুক্রবার (১৮ মাচ) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিবাজার ইউনিয়নের মেহেদীমহল এলাকার ছুরুক মিয়া, ছেরাগ মিয়া ও রাজা মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রথমে ছেরাগ মিয়ার ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন পাশে ভাই ছুরুক মিয়া ও রাজা মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকাসহ ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি