রাজনগরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬

রাজনগরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

Manual1 Ad Code

download (3)
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলার কর্নিগ্রামে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত সূচনা মালাকার (৯) ও তার চাচাতো বোন শতাব্দী মালাকার বাড়ির পশ্চিম পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় ধোয়ার সময় দুজনই পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পুকুর পাড়ে গেলে তাদের লাশ পানিতে ভাসতে দেখতে পান।

Manual4 Ad Code

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিনয় মালাকারের মেয়ে সূচনা মালাকার কর্নিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও বিপুল মালাকারের মেয়ে শতাব্দী মালাকার একই বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।

Manual3 Ad Code

রাজনগর থানার ওসি আব্দুল বাছেত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code