সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যখন বাকরুদ্ধ, অধিকারের জন্য কথা বলি, তখন নজরুল আমাদের প্রেরণা দেয়। আমরা যখন ভয়ংকর দুঃশাসনের মধ্যে সামান্যতম স্বস্তির কথা চিন্তা করি, তখন নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক।
বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা বলেন, আমরা যখন মিছিল করি, লড়াই করি, যখন প্রতিবাদ করি, তখন কাজী নজরুলকে স্মরণ করি। আমরা যখন অধিকারহারা, সেই অধিকার পুনরুদ্ধারের জন্য নজরুলকে স্মরণ করি। সংকট ও দুঃসময়ের মধ্যেও একে অপরের প্রতি ভালোবাসার চিন্তা করি, তখনো নজরুল আমাদের প্রেরণার জায়গা। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নজরুল আমাদের প্রেরণার জায়গা।
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য গাজী মাজহারুল আনোয়ারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি