সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমারা কালার দোয়া এলাকায় ট্রাকচাপায় সামাদ ব্যাপারী (৫০) ও রহিম সরদার (৬০) নামে দুইজন নিহত হয়েছেন।
সোমবার সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক সামাদ ব্যাপারী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমাড়া গ্রামের মৃত রহিম ব্যাপারীর ছেলে ও ভ্যান যাত্রী কৃষক রহিম সরদার মিজানপুর ইউনিয়নের মর্জ্জোদকোল গ্রামের মৃত কবির সরদারের ছেলে।
রাজবাড়ী ট্রাফিকের সার্জেন্ট তুহিন লস্কর জানান, সকালে সামাদ ব্যাপারীর ভ্যানে করে রাজবাড়ী শহরে কলা বিক্রি করতে যাচ্ছিলেন রহিম সরদার। পথিমধ্যে ওই স্থানে বরিশাল থেকে কুষ্টিয়াগামী নারিকেল বোঝাই একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও এর যাত্রী নিহত হন।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি