রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো

Manual2 Ad Code

2016_04_20_13_25_30_w3bNmQOkzHFyx9xNxOJC3d8z8qGOPJ_original

স্পোর্টস ডেস্ক : হারলে চলবে না, ড্র করলেও তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে! এমনই এক কঠিন সমীকরণ নিয়ে আজ রোবাবার রাতে মাঠে নামেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ এস্পানিওল। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল স্বাগত জানাবে শক্তিশালী ভ্যালেন্সিয়াকে। একই রাতে শিরোপাপ্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ খেলতে যাবে লেভান্তের মাঠে। তিনটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

Manual3 Ad Code

লা লিগার পয়েন্ট টেবিলে একে অপরের গা ঘেঁষে রয়েছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো। স্প্যানিশ তিন ‘ঘোড়া’ই খেলে ফেলেছে ৩৬টি করে ম্যাচ। এমতাবস্থায় শীর্ষে রয়েছে বার্সা। কাতালান দলটির ভাণ্ডারে জমা আছে ৮৫ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো। তিনে থাকা রিয়াল অবশ্য এক পয়েন্টে পিছিয়ে রয়েছে।

কিছুদিন আগে খানিকটা ছন্দ পতন ঘটেছিল বার্সার। এরপর ঘুরে দাঁড়িয়েছে তারা। লিওনেল মেসি, লুইস সুয়ারেস এবং নেইমারও ফর্মে ফিরেছেন। তাদের নিয়ে গড়া আক্রমণত্রয়ীকে আজ এস্পানিওলের বিপক্ষে জ্বলে উঠতে হবে। নইলে বিপদ আছে। এর আগের তিন ম্যাচে জয় পেয়েছে বার্সা। শিরোপা ধরে রাখতে চান দলটির তারকা ফুটবলার ডেভিড আলবা। বলেন, এস্পানিওলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চেষ্টা করব। কেননা লিগ জয়ের জন্য শেষ দুটি ম্যাচ জিততেই হবে আমাদের!

Manual4 Ad Code

অপরদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সাবধানে পা ফেলার ইঙ্গিত দিয়ে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, শেষ দুটি ম্যাচ জিততে হবে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটা তো বেশ কঠিন মনে হচ্ছে! আমরা এক পয়েন্টে পিছিয়ে রয়েছি। তবে ছেলেদের প্রতি বিশ্বাস আছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code