রাবি শিক্ষক হত্যা: বিচার চেয়ে শাবিতে অর্ধদিবস কর্মবিরতি

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ২, ২০১৬

রাবি শিক্ষক হত্যা: বিচার চেয়ে শাবিতে অর্ধদিবস কর্মবিরতি

Manual2 Ad Code

university

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শাবি শিক্ষকরা কর্মবিরতি পালন করায় বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগে কোনো ক্লাস হয়নি। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো কর্মবিরতির আওতামুক্ত ছিলো।

Manual2 Ad Code

অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহিবুল আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।

কর্মসূচি বক্তারা বলেন- খুনিদের ধরতে সরকার আন্তরিক নয়। এভাবে একটি দেশ চলতে পারেনা। আগে তো বিভিন্ন সময়ে ব্লগার, লেখক ইত্যাদি বলে মানুষ খুন করা হতো; এখন একজন শিক্ষককে হত্যা করা হলো। এটা জাতির জন্য কলঙ্কেও বিষয়।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। এ হত্যাকান্ডের প্রতিবাদে গত বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের ডাক দেয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code