সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: সেভিয়ার বিপক্ষে শেষ দিকে আত্মঘাতী গোল করে হয়ে যান খলনায়ক। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার নায়ক বনে গেলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। তার জোড়া গোলেই শনিবার লা লিগায় মালাগাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফের জয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুই ম্যাচ হেরে বসে রিয়াল মাদ্রিদ। গত রোববার লা লিগায় সেভিয়ার কাছে ২-১ গোলে হারের পর বুধবার কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোর মাঠেও একই ব্যবধানে হারে লস ব্লাঙ্কোসরা।
জয়ে ফিরতে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ১২ মিনিটের মধ্যেই করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুটি প্রচেষ্টা ব্যর্থতায় পরিণত হয়। তবে ৩৫ মিনিটে রামোসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। টনি ক্রুসের কর্নার থেকে জোরালো হেডে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
আট মিনিট পরেই রামোস পূর্ণ করেন নিজের জোড়া গোল। তাতে স্কোরলাইন হয়ে যায় ২-০। এবারও গোলের জোগানদাতা টনি ক্রুস। জার্মান মিডফিল্ডারের ফ্রি-কিক থেকে আসা বল পায়ের টোকায় জালে জড়িয়ে দেন রামোস। এবারের লিগে এটি রামোসের ষষ্ঠ গোল।
বিরতির পর ৬৩ মিনিটে হুয়ান আনোর গোলে ব্যবধান কমায় মালাগা। এক মিনিট পর সমতায়ও ফিরতে পারতো অতিথিরা। তবে চোরি কাস্তোর শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাস। শেষ দিকে রিয়াল বাবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
এই জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সেভিয়া দুইয়ে, ১ পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা আছে তিনে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি