সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটের ফজলুর রশিদের হাতে রাষ্ট্রপতির অনুদানের চেক তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
বুধবার (৪ জুন) তার কার্যালয়ে উপজেলার সাতবাঁক ইউপির জুলাই মাঝরচটি গ্রামের বশির আহমদের পুত্র ফজলুর রশিদের হাতে রাষ্ট্রপতির অনুদানের ২০ হাজার চেক তুলে দেয়া হয়। ফজলুর রশিদের আবেদনের প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির অনুদানের চেক দেয়া হয়েছে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান।
এছাড়া গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার তার কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে কানাইঘাটের অসহায় এবং নৃ-গোষ্ঠীর লোকজনদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলানী।
রাষ্ট্রপতির ও সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণকালে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, রাষ্ট্র সব-সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে থাকে। বিভিন্ন অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া লোকজন থেকে শুরু করে যারা একেবারে অসহায়, দরিদ্র তাদেরকে আর্থিক অনুদান প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় কানাইঘাটের অনেকে আর্থিক অনুদানের চেক পেয়েছেন।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি