সিলেট ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৭
শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি :: মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মো. আব্দুল হামিদের সোমবার দু’দিনের সরকারী সফরে সুনামগঞ্জের হাওরগুলো পরিদর্শন উপলক্ষে পুলিশ প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টায় সুনাগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী সোমবার (১৭ এপ্রিল) মহামান্য রাষ্ট্রপতির সুনামগঞ্জে আগমন সুনামগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই আগমনকে সফল ও স্বার্থক করতে জেলা পুলিশ ও সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি মহোদয়ের উদ্যোগে জেলা শহর ও আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যসহ সাদা পোশাকে এক হাজার সদস্য মোতায়েনসহ ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আগমনকে ঘিরে যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সর্তক দৃষ্টি রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। মহামান্য রাষ্ট্রপতি এই সফরকে সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের সাহায্যে ও সহযোগিতা কামনা করেন।
এ সময় সুনামগঞ্জের সিনিয়র পুলিশ সুপার বাবু তাপস রঞ্জন ঘোষসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি