রাষ্ট্রীয় অর্থ আত্মসাত: সাবেক রাষ্ট্রদূতের সাজা বহাল

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

রাষ্ট্রীয় অর্থ আত্মসাত: সাবেক রাষ্ট্রদূতের সাজা বহাল

Manual5 Ad Code

হাইকোর্ট

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের দায়ে সাবেক রাষ্ট্রদূত এ কে এম নাজিমউল্লাহ চৌধুরীকে হাইকোর্টের দেয়া তিন বছরের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। আদালতে আসামিপক্ষে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

Manual6 Ad Code

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি  থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিভিত্তিতে আরব আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী। এ সময়ের মধ্যে সেখানে তিনি অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নাম করে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা আত্মসাৎ করেন।

Manual6 Ad Code

এ বিষয়ে ২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ হিল জাহিদ। একই বছর ২৮ আগস্ট অভিযোগপত্র জমা দেয়া হয়। ১৬ নভেম্বর নিম্ন আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ২২ লাখ টাকা জরিমানা করেন। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট তার সাজা কমিয়ে তিন বছর কারাদণ্ড ও ৬ লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা ধার্য করেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন নাজিমউল্লাহ চৌধুরী। শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের সাজা বহাল রাখেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code