সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর রায়নগরে বিপ্লব রায় বিপুল (৩৩) হত্যার ঘটনায় যুবলীগ নেতা জমসেদ সিরাজসহ ৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) রাত পৌনে ১টার দিকে নিহতের বড়ভাই বিশ্বজিত রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদরা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারনামীয় অপর আসামিরা হলেন, সুমন দাস, কবির আহমদ, রুবেল দাস, জুবেল মিয়া। হত্যাকান্ডে জড়িত জমসেদ সিরাজ অর্থমন্ত্রীর এপিএস জাবেদ সিরাজের ছোট ভাই।
মামলার বাদী বিশ্বজিত এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়েকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে নগরীর মিরাবাজার সানবেস্ট ফার্নিচারের দোকানে কর্মরত সুমন দাস উত্ত্যক্ত করতো। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ঘটনাটি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন বিপুল। এ কারণে মঙ্গলবার (১৫ মার্চ) রাত ১টার দিকে নগরীর রায়নগর এলাকায় এজহার নামীয় আসামিরা তাকে খবর দিয়ে এনে ছুরিকাঘাত করে হত্যা করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি