সিলেট ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসসচিব ইহসানুল করিম আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এ কথা জানান। ড. আতিউর রহমানের পদত্যাগ সম্পর্কে জানাতে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী ড. আতিউরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এটাকে সাহসী পদক্ষেপ ও বিরল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি